কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন-ইসরায়েলি জিম্মির মুক্তি, গাজায় নিহত আরও ৩৯

ইসরায়েলি হামলায় এলাকা ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় এলাকা ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

মার্কিন ইসরায়েলি এক জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজায় থাকা এ জিম্মিকে মুক্তির পরও উপত্যকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এদিকে হামাস গোষ্ঠী একজন মার্কিন-ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজার ওপর ইসরায়েলের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। গাজার পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৫২ হাজার ৮৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ১৯ হাজার ৬৪৮ জন। অন্যদিকে সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, তার দেশ যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে মধ্যস্থতাকারীদের কাতারে পাঠাবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১০

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১১

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১২

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৩

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৪

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৫

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৬

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৭

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৯

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

২০
X