কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি : সংগৃহীত
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব। আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই 'টেকসই শান্তির' একমাত্র পথ।

দ্য টাইমস অব ইসরায়েলের মঙ্গলবারের (২৯ জুলাই) প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।

প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলে, এটি একই অবস্থান যা এক বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন।

প্রিন্স ফয়সাল বলেন, এটি দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং কেবল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের মাধ্যমেই আমরা এই অঞ্চলে টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি।

কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে এই ধরনের রাষ্ট্র কাঠামো প্রত্যাখ্যান করে আসছে। এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে। অথচ এ ভূমি ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হবে বলে ফিলিস্তিনিরা আশা করে আছে।

এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গুলি-বোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে। উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। যাদের মধ্যে ৮৮ জনই শিশু।

মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার) এসব প্রাণহানি ঘটে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, অনেক আহত-নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এ ছাড়া ধ্বংসস্তূপেরও নিচেও অনেকে আটকা পড়ে আছেন। তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X