কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভুলে ৩ কোটি টাকার হীরাভর্তি ব্যাগ নিয়ে এলেন বাংলাদেশি, অতঃপর...

ছবি : গালফ নিউজ
ছবি : গালফ নিউজ

দুবাই বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনার অংশ হলেন এক বাংলাদেশি যাত্রী। ভুল করে ৩ কোটি টাকার হীরাভর্তি ব্যাগ নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। সৌভাগ্যবশত, দ্রুত তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে ওই মূল্যবান ব্যাগটি তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে যখন দুবাইয়ের এক ব্যবসায়ী ৪টি ব্যাগে করে মূল্যবান হীরা নিয়ে অন্য এক দেশে যাচ্ছিলেন প্রদর্শনীর উদ্দেশ্যে। বিমানবন্দরে নিজের ৩টি ব্যাগ সংগ্রহ করলেও চতুর্থ ব্যাগের জায়গায় ভুলবশত এক বাংলাদেশির ব্যাগ নিয়ে নেন তিনি।

অপরদিকে ওই বাংলাদেশিও তার নিজের ব্যাগ মনে করে হীরাভর্তি ব্যাগটি বাংলাদেশে নিয়ে আসেন। মূলত স্ক্যানিংয়ের সময় ব্যাগের রঙ ও গঠন প্রায় এক হওয়ায় এমন বিভ্রান্তি ঘটে।

ব্যবসায়ী যখন তার গন্তব্যে পৌঁছে ব্যাগটি খোলেন, তখন তিনি দেখেন সেখানে আছে শুধু কিছু সাধারণ কাপড়। হীরার কোনো চিহ্ন নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আবার দুবাই ফিরে এসে পুলিশে অভিযোগ করেন।

দুবাই পুলিশ অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাংলাদেশি যাত্রীর পরিচয় শনাক্ত করে। এরপর দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।

বাংলাদেশি ওই যাত্রীও বিষয়টি বুঝতে পেরে ব্যাগটি নিজ উদ্যোগেই ফেরত দিতে সম্মত হন। ফলে ব্যবসায়ী তার হীরাভর্তি ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পান।

দুবাই পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘ব্যবসায়ীর ও বাংলাদেশি যাত্রীর ব্যাগ ছিল দেখতে প্রায় একই রকম। সেই মিলের কারণেই এই ভুল হয়েছে। তবে উভয়ের সততা ও দুই দেশের কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে হীরার ক্ষয়ক্ষতি হয়নি।’

ব্যবসায়ী তার কোটি টাকার হীরা উদ্ধার হওয়ায় দুবাই পুলিশ এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

সূত্র : গালফ নিউজ

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X