কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় হামলার মধ্যেই নতুন ঘোষণা ইসরায়েলের

পুরোনো ছবি
পুরোনো ছবি

গাজা শহর দখলের প্রচেষ্টা জোরদার করেছে ইসরায়েল। সে সঙ্গে নতুন এক ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। তারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে একটি নতুন মানবিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েল জানায়, এই অঞ্চলে ফিল্ড হাসপাতাল, সুপেয় পানির পাইপলাইন, খাদ্য, তাঁবু, ওষুধ ও চিকিৎসা সরবরাহের অবিচ্ছিন্ন প্রবাহ থাকবে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে এসব করা হবে।

আইডিএফ জানিয়েছে, এই প্রচেষ্টাগুলো উত্তর গাজায় তাদের ক্রমবর্ধমান আক্রমণের সাথে সমান্তরালভাবে অব্যাহত থাকবে।

এই ঘোষণাটি আসে যখন সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের গাজা শহর থেকে দক্ষিণে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। ইসরায়েল বলছে, সৈন্যরা হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটিগুলো দখল এবং শেষ পর্যন্ত শহরটি জয় করেই ছাড়বে। এ জন্য হামলার তীব্রতা বাড়তে পারে।

এদিকে রাফাহ ক্রসিংসহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও মিসর সতর্ক বার্তা দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। একে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতির সম্প্রসারণ বলে অভিহিত করেছে তারা।

এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X