কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বন্দিদের সংখ্যা জানাল ইসরায়েল

তেল আবিবে বন্দিদের জন্য ফাঁকা আসন। ছবি : সংগৃহীত
তেল আবিবে বন্দিদের জন্য ফাঁকা আসন। ছবি : সংগৃহীত

টানা ১৪ দিন পেরিয়ে ১৫তম দিনে পদার্পণ করেছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে অনেক ইসরায়েলিকে বন্দি করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার সেই বন্দিদের সংখ্যা জানিয়েছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আমরা ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্রের মাধ্যমে জানতে পেরেছি যে, তারা গাজায় বন্দিদের পরিবারের সাথে কথা বলেছে। বর্তমানে গাজায় ২১০ জন ইসরায়েলি বন্দি রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ তালিকার মধ্যে গতরাতে মুক্তি পাওয়া মার্কিন মা-মেয়ে অন্তর্ভুক্ত নয়। গতরাতে মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে মুক্তি দিয়েছে।

এর আগে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে।’ তিনি দাবি করেন, দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ এবং বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে, বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।

এদিকে, হামাস জিম্মিদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলিদের হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাবে এখনো রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১০

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১১

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১২

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৩

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৫

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৬

ইসলামে পিতার সম্মান

১৭

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৮

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৯

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

২০
X