কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কাতার থেকে মোসাদ কর্মকর্তাদের সরিয়ে নিল ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

কাতার থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি বিষয়ে মিসর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতা করছে কাতার। খবর আলজাজিরার।

গতকাল শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দিবিনিময় নিয়ে আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় নেতানিয়াহুর নির্দেশে দোহায় থাকা মোসাদের সদস্যদের দেশে ফিরে আসার আদেশ দিয়েছেন মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া।

এ ছাড়া বিবৃতিতে হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত পূরণ করেনি বলেও অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী, গাজায় বন্দি সব ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে এমন বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর হামাস বলেছে, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তারা আর কোনো বন্দিবিনিময় করবে না।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই।

যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। নতুন করে হামলা শুরুর প্রথম দিনে গাজায় ১৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X