কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার পুনরায় শুরু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের মধ্যে প্রায় দুই মাস স্থগিত থাকার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার বিচারকাজ পুনরায় শুরু হয়েছে। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) জেরুজালেমের একটি আদালতে এই মামলার বিচারকাজ শুরু হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

গত অক্টোবরের শুরুতে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার জেরে ইসরায়েলি আদালতে জরুরি নয় এমন মামলার শুনানি স্থগিত করেন দেশটির বিচারবিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন। তবে তিনি বলেছেন, স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আদালতের অধিকাংশ স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হতে পারে। এরপরই গতকাল সোমবার নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হলো।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবারের শুনানিতে অংশ নেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। আগামী বসন্তে তিনি সশরীরে আদালতে সাক্ষ্য দিতে পারেন।

২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলা কেস-১০০০, কেস-২০০০ ও কেস-৪০০০ নামে পরিচিত।

কেস-১০০০-এ নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে প্রখ্যাত হলিউড প্রযোজক আরনন মিলচান ও অস্ট্রেলিয়ান ধনকুবের ব্যবসায়ী জেমস প্যাকারের কাছ থেকে শ্যাম্পেন ও সিগারেটসহ দামি উপহার নেওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। আর জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের দায়ে তার তিন বছরের জেল হতে পারে।

তবে মামলায় আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তার দাবি, তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব মামলা দায়ের করা করেছেন বিরোধীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X