কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে তুলোধুনা করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

গাজা উপত্যাকায় অব্যাহতভাবে নির্মমতা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের নির্মমতা থেকে নেহাই পায়নি উপত্যাকার হাসপাতাল, স্কুল ও বসতি। ইসরায়েলের হামলায় ভেঙে পড়েছে গাজার চিকিৎসা ব্যবস্থাও। এমন সময়ে দেশটিকে তুলোধুনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (০৫ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করে এটিকে ‘শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা’ বলে উল্লেখ করছেন। মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত ১৫১ দিন থেকে আমরা শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা দেখেছি।

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্মমভাবে গণহত্যা চালানোর অভিযোগ করে এরদোয়ান বলেন, পশ্চিমা শক্তিগুলোর সীমাহীন সমর্থনে এটি ঘটেছে। নেতানিয়াহু ও তার সহযোগীদের আইন ও জনগণের সামনে প্রত্যেক ফোঁটা রক্তের জবাবদিহি করতে বলেও উল্লেখ করেন তিনি।

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পদক্ষেপেরও সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, তারা ফিলিস্তিনের মালিকানাধীন জমি দখল করে আছে। সংকট সমাধানের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো এটি।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিকে (ইউএনআরডব্লিউএ) অসম্মান করায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, মিথ্যা ও অপবাদ দিয়ে তেল আবিব সংস্থাটিকে অসম্মান করার চেষ্টা চালাচ্ছে। এটি বিশ্বাস করা উচিত নয়। একইসঙ্গে সংস্থাটির অস্তিত্বকে খর্ব করাও উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, স্থায়ী শান্তির একমাত্র পথ হলো ১৯৬৭ সালের সীমানার মথ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এটির রাজধানী হবে জেরুজালেম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X