বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার মুখ খুললেন এরদোয়ান, ইসরায়েলকে কঠোর মূল্য দিতে হবে

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজেনা এখন তুঙ্গে। যে কোনো সময় সংঘর্ষে জড়াতে পারে দুই দেশ। এমন পরিস্থিতির মাঝে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোয়ান। এ সময় তিনি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেন, গাজায় নিপীড়নের জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে।

তুরস্কের যোগাযোগ বিভাগের পরিচালক ফাহরেত্তিন আলতুন বলেন, মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব (বাস্তবায়ন)-সহ গাজায় যুদ্ধবিরতির জন্য সমস্ত উপায়কে বাস্তবায়ন করতে হবে।

এরদোয়ানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যাই হোক না কেন, আমরা গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াব। ইসরায়েলকে অবশ্যই এই নিপীড়নের মূল্য দিতে হবে।

আলতুন তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়াল্ডকে জানান, এরদোয়ান সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। এ ছাড়া তিনি ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দেন।

এর আগে সংবাদমাধ্যম জানায়, গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পে সম্প্রচারের প্রস্তুতির সময় টিআরটি আরবি টিমের গাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায়। এতে করে সামি শাহাদা নামের এক ক্যামেরাম্যান গুরুতর আহত হয়েছেন। তবে এ ঘটনায় সংবাদমাধ্যমটির প্রতিবেদক নামি বেরহুম অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। সংবাদমাধ্যমের গাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন তুরস্কের যোগাযোগ বিভাগের পরিচালক। তিনি আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় গাজার ৩৩ হাজার ৬০০ এর বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X