কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১১:২২ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ৫ ঘণ্টাব্যাপী হামলা চালিয়েছে ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র বহর পরিদর্শনে দেশটির সর্বোচ্চ নেতা। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র বহর পরিদর্শনে দেশটির সর্বোচ্চ নেতা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাত থেকে এ হামলা চালিয়েছে দেশটি। তবে ইরানের এ হামলা ৫ ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। রোববার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৫ ঘণ্টা ধরে এ হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে ইসরায়েলে হামলার তীব্রতা প্রশমিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ভোরে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য যে অনুরোধ করেছিল তা বাতিল করেছে। এতে ইরানের আক্রমণের যে হুমকি ছিল তা কেটে গেছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে, পর্যবেক্ষণের পর ইসরায়েলকে যুক্তরাষ্ট্র জানিয়েছে শনিবার রাত থেকে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এটি রোববার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। এরপর এটির তীব্রতা অনেক কমে গেছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডারসহ ৭ সদস্য নিহত হন। এরপর হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান।

ইরানের এ হুঁশিয়ারির পর মার্কিন কয়েকজন সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ইসরায়েলের হামলা চালাতে ইরান শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এমন আশঙ্কার মধ্যে শনিবার গভীর রাতে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে ইরানের হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় জর্ডান। এ ছাড়া এ সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান ও থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী আরও দুটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১০

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১১

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১২

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৩

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৪

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৫

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৬

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৭

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

আ.লীগ নেতা কারাগারে

১৯

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

২০
X