শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন চাপে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে কানাডা

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক নির্বাচনী সমাবেশে তার লিবারেল পার্টির নির্বাচনী রূপরেখা প্রকাশ করেছেন। তিনি প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের ওপর কানাডার নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আলজাজিরার।

কার্নি বলেন, কানাডাকে আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত মার্চে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কার্নি প্রধানমন্ত্রী হন এবং আগামী ২৮ এপ্রিলের জাতীয় নির্বাচনে পূর্ণ মেয়াদের জন্য লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়েভরে।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন এবং এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছেন। এ প্রেক্ষাপটে কার্নি বলেন, ‘আমেরিকা আমাদের ভাঙতে চায় যাতে তারা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না।’

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিরক্ষা খাতে জিডিপির ২ শতাংশের বেশি ব্যয় করা হবে, যা ন্যাটোর মানদণ্ড। এ ছাড়া কানাডা নতুন সাবমেরিন, ড্রোন ও বরফভেদকারী জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিরাপত্তা জোটকে জোরদার করার কথাও জানান তিনি।

কার্নি আয়কর হ্রাস এবং একটি নতুন বাণিজ্য বহুমুখীকরণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কানাডার বাজেট তিন বছরের মধ্যে ভারসাম্যপূর্ণ করা হবে, তবে স্বাস্থ্যসেবা ও পেনশন খাতে কোনো কাটছাঁট করা হবে না।

অন্যদিকে, পিয়েরে পোলিয়েভরে-র নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিও প্রতিরক্ষা খরচ বাড়ানোর পক্ষে, তবে তারা তা বাস্তবায়ন করতে বিদেশি সহায়তা খাতে ব্যয় কমানোর প্রস্তাব দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলক্ষ মানুষ

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

১০

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি

১১

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

১২

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

১৩

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৪

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

১৫

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১৬

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

১৭

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

১৮

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

১৯

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

২০
X