কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার জন্য আবার ভিসা পরিসেবা চালু করছে ভারত

দুই দেশের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
দুই দেশের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

কূটনৈতিক টানপোড়েনের পর আবার কানাডার জন্য ভিসা পরিসেবা চালু করছে ভারত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে সীমিত পরিসরে এ সেবা চালু করা হবে। প্রাথমিকভাবে ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ পাবেন দেশটির নাগরিকরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় টানা এক মাসের বেশি সময় ধরে কূটনৈতিক উত্তেজনা চলছে। এর জেরে গত ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। ওই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। তবে বুধবার (২৬ অক্টোবর) নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কানাডার ভারতীয় হাই কমিশন এবং কনস্যুলেটে ‘আপদকালীন পরিস্থিতি’ সংক্রান্ত নির্দেশিকা বহাল থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত মাসে জি-২০ সম্মেলনে ভারত সফরে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সফরে বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় দেশটিতে আটকা পড়েন তিনি। তবে এ সময় ভারত সরকারের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়নি বলে অভিযোগ করে ভারত। এরপর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

দেশে ফিরে ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, দেশটিতে খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারত জড়িত রয়েছে। এর পরপরই কানাডার এক ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। কানাডার এমন পদক্ষেপের পাল্টা জবাবে দেশটির বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করে ভারত। এরপর আরও ৪২ জন কূটনৈতিককে সরিয়ে নেওয়ার কথা জানায় ভারত।

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক ছিল এবং ৪১ জনকে সরিয়ে নেওয়ার পর কানাডার এখন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ২১ জন কূটনীতিক রয়েছেন। এ ছাড়া ভারত ত্যাগ করা ৪১ জনের সঙ্গে তাদের পরিবারের আরও ৪২ জন সদস্যও চলে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X