কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি

বাংলাদেশে আসছেন কাবার সাবেক ইমাম ড. বুখারি
ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আমন্ত্রণে, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানির আহ্বানে ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন ড. বুখারি।

এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি। তিনি বলেন, সফরের প্রথম দিন ১৭ জানুয়ারি ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন। জুমার নামাজের পর, তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করবেন।

জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, সৌদি আরব, মিসর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য কারিগণ অংশগ্রহণ করবেন। এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, যিনি কাবা শরিফের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাদিস ও ইসলামিক ফিকহের ওপর গভীর জ্ঞান রাখেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বক্তৃতা ও লেখালেখির জন্য সুপরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১০

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১১

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১২

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৩

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৪

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৫

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৭

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৮

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

২০
X