কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের ওপর ক্ষেপেছে পাকিস্তান

আফগানিস্তানের ওপর ক্ষেপেছে পাকিস্তান
উড্ডীয়মান যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ হামলা করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) হামলায় হতাহতের বর্ণনা দিয়ে তালেবান সরকারের বরাতে আফগান সংবাদমাধ্যমে এমন দাবি করা হচ্ছে।

প্রতিবেশী দেশে পাকিস্তানের হামলার ঘটনা বিরল। পাকিস্তানি বিমান ঠিক কখন কীভাবে আফগানিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেছে সে তথ্যও অস্পষ্ট। কারণ, হামলার দাবি এখনো একতরফা। পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে অবস্থানরত পাকিস্তানি তালেবানদের একাধিক সন্দেহভাজন আস্তানাকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়। এতে জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিতে সক্ষম হয় পাকিস্তানি বাহিনী। এ হামলায় কিছু তালেবানি জঙ্গি নিহত হয়েছেন। তবে আরব নিউজকে তথ্যদাতা সংখ্যাটি নিশ্চিত করতে পারেনি।

সংবাদমাধ্যমটি চারজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি পাহাড়ি এলাকায় এ হামলা চালানো হয়েছে। তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কারণ, মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি তাদের নেই। কর্মকর্তারা যুদ্ধবিমান আফগানিস্তানের গভীরে গিয়েছিল কি না এবং কীভাবে হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট করেননি।

পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো মুখপাত্র আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানদের কথিত আস্তানায় দ্বিতীয় বারের মতো এ ধরনের হামলা হলো। প্রথমবার পাকিস্তান বলেছিল, আফগানিস্তানের অভ্যন্তরে সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীরা অবস্থান করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধু সন্ত্রাসীদের ওপরই হামলা হয়েছে।

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছে, বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে নারী ও শিশুসহ বেসামরিক লোকদের। নিহতদের বেশিরভাগই ওয়াজিরিস্তান অঞ্চলের উদ্বাস্তু। আফগানিস্তান এ কার্যকলাপকে সব আন্তর্জাতিক নীতি এবং স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে একটি নৃশংস কাজ বলে মনে করে এবং এর তীব্র নিন্দা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X