কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
সিন্ধু চুক্তি স্থগিত

জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে। এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

কাশ্মীরের পহেলগামে চালানো হামলায় ২৬ জন পর্যটক নিহত এবং আরও ১৭ জন আহত হন। এ ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই জরুরি এনএসসি বৈঠকের কথা নিশ্চিত করেন। জাতীয় নিরাপত্তা কমিটিতে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, সামরিক বাহিনীর প্রধানরা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তান যদি ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়া বন্ধ না করে, তাহলে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি কার্যকর থাকবে না। চুক্তি ‘স্থগিত’ করার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।

ভারতের নেওয়া পাঁচটি বড় পদক্ষেপ হলো—

  • সিন্ধু পানিচুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত
  • আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ
  • পাকিস্তানি নাগরিকদের ১ মে’র মধ্যে ভারতে থাকার অনুমতি বাতিল
  • দক্ষিণ এশিয়ার সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ
  • দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা। একইসঙ্গে ভারত নিজ দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইসলামাবাদ থেকে প্রত্যাহার করেছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাহেলগামের ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। তবে ভারতের অভিযোগের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X