কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর উত্তেজনায় টার্গেটে ইউটিউব চ্যানেল, ১৬টি বন্ধ ঘোষণা

জিও নিউজসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। ছবি: সংগৃহীত
জিও নিউজসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জিও নিউজসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। পেহেলগাম হামলা এবং ওই হামলা নিয়ে ভারতীয় প্রচারের পাল্টা প্রতিবেদন প্রকাশের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। খবর জিও নিউজের।

নয়াদিল্লি দাবি করেছে, নিষিদ্ধ করা ইউটিউব চ্যানেলগুলো ‘উসকানিমূলক ও সংবেদনশীল’ বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছিল, যা ভারতের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারত।

জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। প্রায় দুই দশকের মধ্যে বেসামরিক নাগরিকদের সবচেয়ে ভয়াবহ এ হামলা ভারতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। সেইসঙ্গে প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে। পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি।

এই অভিযোগে পেহেলগামে হামলার পরদিনই ভারত ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ এবং পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সেবাও স্থগিত করেছে ভারত। ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

এমন পরিস্থিতিতে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান। পাকিস্তান এই উদ্যোগকে স্বাগত জানালেও ভারতের দিক থেকে কোনো মন্তব্য আসেনি। এরই মধ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে গোলাগুলি এবং ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়ার তথ্য সামনে এলো।

এদিকে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করার পর হঠাৎ করে ঝিলম নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ার কথা জানিয়েছে। বিষয়টি ঘিরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, নদীতে পানির প্রবাহ স্বাভাবিকই আছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X