কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতফেরত রোগীদের জন্য পাকিস্তানের অনন্য উদ্যোগ

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

কাশ্মীরে হামলায় ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত-পাকিস্তান। দেশটি পাকিস্তানিদের সব ধরনের ভিসা বাতিল করেছে। ফলে অনেকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে ভারতফেরত রোগীদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (০৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ভারতের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফেরত আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারত থেকে ফেরা কোনো রোগীকেই আমরা একা ফেলে রাখব না। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার ভিসা বাতিল করায় বহু পাকিস্তানি রোগী চিকিৎসা শেষ না করেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে অনেকেই কিডনি ও লিভার প্রতিস্থাপনসহ জটিল রোগে ভুগছেন। মুখ্যমন্ত্রী এসব রোগীর সুপরিকল্পিত ও নিখরচায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই দিনে তিনি পাঞ্জাব পুলিশ-এর র‌্যাঙ্কিং ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, লাহোর ও অন্যান্য শহরে অপরাধের হার কমেছে। লাহোর এখন অপরাধের দিক থেকে লন্ডন ও নিউইয়র্কের চেয়েও নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে। এটি পুলিশের চমৎকার কাজের ফসল।

এর আগে গত ২৩ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ পোগ্রাম বাতিল করে ভারত। এ ছাড়া দেশটি বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় পাকিস্তানের বিষয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর অন্যতম ‘ভিসা ছাড় পোগ্রাম’ বাতিল। এ ছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করে নয়াদিল্লি; পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের অবশ্যই ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি ভিসা পোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বলেন, সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের আগে এ ভিসা দেওয়া হয়েছে, ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’ এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X