কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের যে ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান

ভারতের যে ১৫ শহরে হামলা
প্রতীকী ছবি।

ভারতের অন্তত ১৫টি শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ৮ মে রাতব্যাপী পাকিস্তান এ হামলা করে। তবে ভারত এ হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি করেছে নয়াদিল্লি।

পাকিস্তানের হামলার লক্ষ্যবস্তু ছিল ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি শহর। এগুলোর মধ্যে বেশিরভাগ শহরেই রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও অবকাঠামো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যস্থলগুলো হলো-

  1. শ্রীনগর (জম্মু ও কাশ্মীর)
  2. আওয়ান্তিপুরা (জম্মু ও কাশ্মীর)
  3. উধমপুর (জম্মু ও কাশ্মীর)
  4. জম্মু (জম্মু ও কাশ্মীর)
  5. পাঠানকোট(পাঞ্জাব)
  6. অমৃতসর (পাঞ্জাব)
  7. লুধিয়ানা (পাঞ্জাব)
  8. জালন্ধর (পাঞ্জাব)
  9. চণ্ডীগড় (পাঞ্জাব)
  10. ভাতিন্ডা (পাঞ্জাব)
  11. ভুজ (গুজরাট)
  12. নাল
  13. ফালোদি (রাজস্থান)
  14. উত্তারলাই
  15. কাপুরতোলা

ভারত দাবি করেছে, এসব হামলার প্রতিক্রিয়ায় এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমসহ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয়।

ভারতের দাবি, এই হামলার জবাবে তারা ‘প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ’ চালিয়েছে। এর আওতায় পাকিস্তানের লাহোরসহ একাধিক শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই আক্রমণে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাডার ঘাঁটিগুলোকে ‘হারপি’ ও ‘হারোপ’ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

পাকিস্তান ভারতীয় হামলার কথা স্বীকার করলেও তাদের তরফ থেকে ভারতের বিরুদ্ধে হামলার দায় অস্বীকার করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, লাহোরের কাছে ভারতীয় ড্রোন হামলায় চার সেনা আহত হন এবং সিন্ধু প্রদেশে এক বেসামরিক নিহত ও অপর একজন আহত হয়েছেন।

এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও সৌদি আরব শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকেও দুই দেশকে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে দুই সপ্তাহ আগে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ নামের একটি সামরিক অভিযান শুরু করে, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: ইকোনমিক টাইমস, গার্ডিয়ান, এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X