কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ কলম্বিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজাগামী মানবিক সহায়তার ফ্লোটিলায় হামলার জেরে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি একে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ বলে অভিহিত করেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড

ফ্লোটিলার সদস্য হিসেবে থাকা দুই কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া ও লুনা বারেতোকে ইসরায়েলি বাহিনী আটক করার পর এ সিদ্ধান্ত নেন পেত্রো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় তাদের আটক করা হয়। সংস্থাটি একে আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেত্রো সতর্ক করে বলেন, এ ঘটনা সত্য প্রমাণিত হলে এটি হবে নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ। একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাতিলের ঘোষণা দেন। এর আগে ২০২৪ সালের মে মাসে কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

পেত্রো জানান, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় মামলা করবে, এমনকি ইসরায়েলি আদালতেও। পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবীদের কলম্বিয়ার আইনি টিমকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X