বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে যাচ্ছে ৩০ নৌযান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগোচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী ৩০টি নৌযান। এগুলো বর্তমানে গাজা উপত্যকা থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে সংগঠনের পক্ষ থেকে টেলিগ্রামে জানানো হয়েছে।

গত বুধবার রাতে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় বহরে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী। অন্তত আটটি নৌযান থামিয়ে দেওয়া হয়, যার মধ্যে ছিল দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা ও আরও কয়েকটি নৌকা। রয়টার্স অবশ্য ১৩টি নৌযান আটকের খবর জানিয়েছে।

এ সময় বেশ কয়েকজন অধিকারকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের নিরাপদে বন্দরে নেওয়া হয়েছে।

৪০টিরও বেশি নৌযানে গঠিত এই বহরে আছেন প্রায় ৪৪ দেশের ৫০০ জন কর্মী, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিক। তাদের দাবি, এটি গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ইতিমধ্যে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি অবরোধের কারণে ভয়াবহ খাদ্যসংকটে পড়েছে উপত্যকার সাধারণ মানুষ।

বহরটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। ইসরায়েল দাবি করছে, এই বহরের সঙ্গে হামাসের যোগসূত্র রয়েছে, যদিও এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। তথ্যসূত্র : আল জাজিরা, রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X