কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে ছুটিতে গিয়ে ব্রিটিশ নারীর মৃত্যু, ময়নাতদন্তে উধাও হৃৎপিণ্ড

হৃৎপিণ্ড উধাও হওয়া নারী। ছবি : সংগৃহীত
হৃৎপিণ্ড উধাও হওয়া নারী। ছবি : সংগৃহীত

তুরস্কে ছুটি কাটাতে গিয়ে রহস্যজনকভাবে বেথ মার্টিন নামে এক ব্রিটিশ নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ময়নাতদন্তে তার দেহ থেকে হৃৎপিণ্ড খুঁজে পাওয়া যায়নি। এই চাঞ্চল্যকর ঘটনায় তুর্কি হাসপাতালের চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থাপনার নিয়ে প্রশ্ন উঠেছে ।

সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোর্টসমাউথের বাসিন্দা বেথ মার্টিন তার স্বামী লুক মার্টিন এবং দুই সন্তান এলুয়িস (৮) ও টমি (৫)-কে নিয়ে ২৭ এপ্রিল ছুটি কাটাতে তুরস্ক যান। তবে বিমানে উঠেই তার শরীরে অসুস্থতা দেখা দেয়। বিষয়টি প্রথমে খাবারের বিষক্রিয়া (ফুড পয়জনিং) মনে করা হয়।

তুরস্কে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হন। ২৮ এপ্রিল ইস্তানবুলের মারমারা ইউনিভার্সিটি পেনডিক এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে তার মৃত্যু হয়। তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত কারণ জানানো হয়নি।

তবে মৃত্যুর পর ব্রিটেনে তার দেহ পাঠানো হলে ব্রিটিশ ফরেনসিক বিশেষজ্ঞরা ময়নাতদন্তে চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। তারা বলেন, ওই নারীর শরীরে কোনো হৃৎপিণ্ড নেই।

স্বামী লুক মার্টিন অভিযোগ করেন, তুর্কি কর্তৃপক্ষ তাকে প্রথমে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে হাসপাতালে ভ্যানে বসিয়ে সশস্ত্র পুলিশ দিয়ে জেরা করে। তিনি বলেন, আমাকে জেরা করা হয়, দোষী মনে করে বারবার চাপ দেওয়া হয়—যেন আমি ওকে বিষ খাইয়ে মেরেছি।

পরিবারের দাবি, বেথ মার্টিনকে অ্যালার্জি থাকা সত্ত্বেও হয়তো পেনিসিলিন দেওয়া হয়েছিল, যার প্রতিক্রিয়ায় তার দেহ একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। তারা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর আগে তাকে জোর করে চেপে ধরে, অপ্রয়োজনীয়ভাবে শরীরে সূচ ও যন্ত্র প্রয়োগ করে।

তুর্কি হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, মৃত্যুর সময় কোনো অস্ত্রোপচার হয়নি এবং তারা হৃৎপিণ্ড অপসারণের দাবি অস্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা এখনো তদন্তাধীন রয়েছে। ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে সময় লাগবে। ব্রিটিশ কোরোনাররা জানিয়েছেন, সব রিপোর্ট ও ফরেনসিক বিশ্লেষণ শেষ হতে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X