কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘে নেতানিয়াহু

বিশ্বকে এখনই বেছে নিতে হবে শান্তি নয়তো অভিশাপ

জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষণের সময় দুটি মানচিত্র প্রদর্শন করেন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষণের সময় দুটি মানচিত্র প্রদর্শন করেন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি মানচিত্র নিয়ে এসেছেন। শুক্রবার (সেপ্টেম্বর ২৭) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি তা প্রদর্শন করে বিশ্বকে এখনই একটি বাছাইয়ের আহ্বান জানান।

নেতানিয়াহুর ভাষায় তার হাতে থাকা মানচিত্রের একটি বিশ্বের জন্য শান্তির আশীর্বাদ এবং অপরটি অভিশাপ। অভিশাপের বিশ্বে সিরিয়া, ইরাক ও ইরানের মানচিত্র কালো রংয়ে ঢাকা। আর শান্তির মানচিত্রে এ তিন দেশ ও লেবাননের সার্বভৌমত্বের কোনো অস্তিত্ব নেই।

প্রথমে শান্তির মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এবং তার আরব অংশীদারদের এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করে এগিয়ে যেতে হবে। এর জন্য একটি নিরাপদ পথ প্রয়োজন। কিন্তু দ্বিতীয় মানচিত্রটি দেখুন। এটি একটি অভিশাপের মানচিত্র। এটি সন্ত্রাসের একটি মানচিত্র; যা ইরান ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরব্যাপী তৈরি করেছে এবং চাপিয়ে দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি মূলত এই বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে না আসার ইচ্ছা করেছিলেন। তবে অন্যান্য বিশ্ব নেতাদের দ্বারা তার দেশের বিরুদ্ধে মিথ্যা ও অপবাদ শোনার পরে তিনি সিদ্ধান্ত বদলে এসেছেন। তার আসার উদ্দেশ্য সত্য বলা বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা বর্বর শত্রুদের মুখোমুখি হচ্ছি। যারা আমাদের ধ্বংসের চেষ্টা করছে। আমাদের অবশ্যই এই বর্বর খুনিদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে। তারা কেবল আমাদের ধ্বংস করতে চায় তা নয় বরং আমাদের সাধারণ সভ্যতাকেও ধ্বংস করতে চায়। আমাদের সবাইকে অত্যাচার ও সন্ত্রাসের অন্ধকার যুগে ফিরিয়ে দিতে চায়। ভবিষ্যত নিরাপদ করতে আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমাদের জিততেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X