কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া মাহফিল

ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। দোয়া পরিচালনা করেন আফজাল হোসেন শিকদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শাহিন হক। এরপর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার জীবনী, দেশপ্রেম, কর্মময় জীবন এবং বাংলাদেশের অগ্রগতিতে তার অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্য চিত্রটি উপস্থাপনায় ছিলেন- ওয়াহিদা রহমান ও শাহিদা রহমান, যারা গভীর আন্তরিকতার সঙ্গে নেতাকর্মীদের সামনে জিয়াউর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের এই অংশটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেশপ্রেম এবং ঐতিহাসিক চেতনার অনুভূতিকে জাগ্রত করে।

অনুষ্ঠানটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ ও সংগ্রামী জীবনের দিকগুলো তুলে ধরার একটি মহৎ প্রয়াস। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাছিত, আবদুল হান্নান, মুশফিক চৌধুরী খসরু, মাহাবুবুর রহমান শাহিন, মাহাতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওয়ালাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, লোকমান হোসেন ও কামাল হোসেন তরুণ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X