কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ভয়ংকর মার্কিন রকেট পাচ্ছে সৌদি

মার্কিন এপিকেডব্লিউএস ও দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
মার্কিন এপিকেডব্লিউএস ও দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মার্কিন লেজার গাইডেড প্রিসিশন রকেট পাচ্ছে সৌদি আরব। দেশটিতে অস্ত্র বিক্রির অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার (২১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) বিক্রির অনুমোদন দিয়েছে। অনুমোদন করা এ অস্ত্রের আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন ডলার।

অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) হলো লেজার-নির্দেশিত রকেট, যা আকাশ ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ হুমকির মোকাবিলায় এই অস্ত্র সাহায্য করবে।

এপিকেডব্লিউএসের প্রতিটি রকেটের মূল্য প্রায় ২২ হাজার ডলার, যা তুলনামূলকভাবে কম খরচে ছোট আকারের সশস্ত্র ড্রোন ধ্বংস করতে ব্যবহার করা যাবে। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত করতে এটি কার্যকর হতে পারে।

পেন্টাগন জানিয়েছে, এই অস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ সংরক্ষিত হবে। সৌদি আরবকে আরও নিরাপদ করা হলে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে দুই হাজার এপিকেডব্লিউএস রকেট ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, এই অনুমোদনের পরও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি এবং দরকষাকষি এখনো চলছে। মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেম এই অস্ত্রের প্রধান সরবরাহকারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X