কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘সুখবর’ দিলেন ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা যায়, সুখবর দিলেন অবরুদ্ধ ফিলিস্তিনিদের। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে।

শনিবার (২৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

তিনি বলেন, আমি মনে করি এটি এখন খুবই কাছাকাছি। আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে। তবে তিনি কাদের সঙ্গে কথা বলেছেন বা কী ধরনের আলোচনা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন ও ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই হামলার কারণে আমরা খুব শিগগিরই কিছু ভালো খবর পাব... গাজায় ‘যুদ্ধবিরতি’ শিগগিরই।

এদিকে গাজায় সীমিতপরিসরে ত্রাণ কার্যক্রমের অনুমতি মিলেছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উপত্যকায় বিতরণ করা আটার ব্যাগের ভেতরে ‘অক্সিকোডোন’ মাদকযুক্ত ট্যাবলেট পাওয়া গেছে। মার্কিন ও ইসরায়েলি সহায়তা কেন্দ্রের মাধ্যমে এসব ত্রাণ বিরতণ করা হয়েছে। এ ঘটনায় গাজার সরকারি মিডিয়া অফিস গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত অন্তত চার নাগরিক আটার ব্যাগের ভেতরে এই মাদক ট্যাবলেট পাওয়ার তথ্য জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, কিছু ক্ষেত্রে এসব মাদক গুঁড়ো করে বা গলিয়ে আটার মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতিকারক।

গাজার মিডিয়া অফিস বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার ধারাবাহিকতায় ইসরায়েলি দখলদার বাহিনী এই নেশাদ্রব্য ছড়িয়ে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ব্লকেড ও অবরোধ পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ইসরায়েল মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রীর আড়ালে মাদক পাচারের মতো যুদ্ধাপরাধ করছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনীকে অভিযুক্ত করে বলা হয়েছে, বেসামরিক মানুষের বিরুদ্ধে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি ইসরায়েলের নোংরা যুদ্ধনীতির অংশ। এ ধরনের কর্মকাণ্ড ভয়াবহ অপরাধ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X