কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বৈরশাসক’ শি জিনপিংয়ের সাক্ষাৎ চান বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার ব্যাপক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এ চেষ্টার মধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলে চীনের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন পরিস্থিতির মধ্যেই শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেছেন বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন সম্পর্কে তার মন্তব্য নিয়ে বলেন, ‘আমি এটি (মন্তব্য) খুব বেশি পরিবর্তন করতে যাচ্ছি, এমন কিছু নয়।’

বাইডেন বলেন, ‘আমি আশা করি, নিকট ভবিষ্যতে কোনো না কোনো সময় প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা হবে।’

এর আগে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে তহবিল সংগ্রহ প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়ে যাওয়া চীনের একটি বেলুন ভূপাতিত করার ঘটনায় শি জিনপিং বিব্রত হয়েছিলেন। এটি স্বৈরশাসকদের জন্য একটি বড় বিব্রতকর বিষয়।’

বাইডেন আরও বলেন, ‘গুলি করে ভূপাতিত করা বেলুনটিতে গুপ্তচর সরঞ্জাম থাকায় শি জিনপিং খুব বিরক্ত হন। কারণ, তিনি জানতেন না যে এসব সেখানে ছিল।’ বাইডেন আরও বলেন, ‘চীনের অর্থনৈতিক সংকট রয়েছে।’

চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের এক দিন পর এমন মন্তব্য করেন বাইডেন।

এরপরই জো বাইডেনের ওপর ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানায় চীন। বাইডেনের এমন মন্তব্য চীনের রাজনৈতিক মর্যাদাকে মারাত্মকভাবে লঙ্ঘন করে বলেও জানায় দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহ নিয়ে প্রচারণার সময় করা বাইডেনের মন্তব্য সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং দায়িত্বজ্ঞানহীন। এটি কূটনৈতিক প্রটোকলের গুরুতর লঙ্ঘন। এ ছাড়া এ মন্তব্য চীনের রাজনৈতিক মর্যাদাকে মারাত্মকভাবে লঙ্ঘন করে।’

মাও নিং আরও বলেন, ‘এটি স্পষ্ট রাজনৈতিক উসকানি। চীন তীব্রভাবে অসন্তোষ এবং বিরোধিতা প্রকাশ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X