নিখিল মজুমদার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

অন্তরে মা দুর্গা

অন্তরে মা দুর্গা

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র মা-দুর্গাকে কখনো নিছক মাটির প্রতিমা হিসেবে দেখেননি। তার দৃষ্টিতে, প্রতিমার মধ্যে যাকে আমরা পূজা করি, তিনি আসলে প্রতিটি ঘরের দেহধারী মা। তাই দুর্গাপূজার আসল অর্থ হলো—নিজের মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা ও সেবার মধ্যে দিয়ে মাতৃভাবকে জাগ্রত করা। শ্রীশ্রীঠাকুর তাই বলেছেন—

“ভগবতীপূজা করি, তার মানে—

নিজের মাকেই উপাসনা করি।”

মা-দুর্গার দশভুজা রূপের মধ্যেও আছে গভীর তাৎপর্য। ঘরের মা যদিও দ্বিভুজা, কিন্তু তিনি সংসারের ভার কাঁধে নিয়ে প্রতিদিনই যেন দশ হাতের কাজ করেন। স্বামী, সন্তান, গুরুজন, আত্মীয়-অতিথি—সবাইকে সেবা দেওয়া, আহারের ব্যবস্থা করা, ছোটদের শিক্ষা-লালন, সংসারে সাশ্রয় রাখা—এই সবকিছুর ভার তিনি সামলান অবিরাম। তাই প্রকৃত অর্থে প্রতিটি মা-ই পূর্ণ নারীত্বের প্রতীক, প্রকৃত দশভুজা।

মায়ের হাতে যে দশপ্রহরণ, সেগুলো অস্ত্র হলেও কেবল অলংকার নয়; এগুলো তার শক্তির প্রতীক। অহংকার, লোভ, ক্রোধ, অভিমান, হিংসা ইত্যাদি অসুর-স্বভাবকে দমন করার শক্তিই হলো আসল অস্ত্র। তাই মা দুর্গতিনাশিনী, অসুরদলনী। মহিষাসুর বধের অর্থও তাই—আত্মম্ভরিতা ও পাশবিক ভোগলোলুপতার দমন। মানুষের ভেতরের পশুভাব নিয়ন্ত্রণ করে দেবভাব প্রতিষ্ঠা করাই মায়ের কাজ।

শ্রীশ্রীঠাকুরের জীবনের অভিজ্ঞতাও দেখায়, মায়ের প্রতি আকুল টান থাকলে সন্তানের পক্ষে প্রলোভন বা অসৎ টানে ভেসে যাওয়া সম্ভব নয়। মাতৃস্মরণই তখন হয়ে ওঠে রক্ষাকবচ। মা সবারই মা, তিনি কাউকে ত্যাগ করেন না; সবার মঙ্গলই তার কামনা। তাই তার নাম জগদ্ধাত্রী—যিনি বিভক্তিকে মিলন ঘটান, অশান্তিকে শান্তিতে রূপান্তরিত করেন।

অতএব মা-দুর্গা শুধু শরৎকালের এক উৎসব নন। তিনি ঘরের মায়ের মধ্যেই জীবন্ত। তিনি অসৎ দমন করেন শক্তি দিয়ে, আবার সন্তানের কাছে হন স্নেহময়ী আশ্রয়। তাই তিনি একই সঙ্গে দশভুজা শক্তির প্রতীক এবং দ্বিভুজা জননীর স্নেহময় রূপ। যারা তাকে ভক্তি করে, তাকে স্মরণ করে, তাদের জীবন শুভ ও নির্ভয় হয়ে ওঠে।

লেখক: সহ-সম্পাদক সৎসঙ্গ বাংলাদেশ ঢাকা

তথ্যসূত্র: শ্রীশ্রীঠাকুরের দৃষ্টিতে দেবদেবী: শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১০

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১২

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৩

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৪

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৫

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৬

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৭

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৮

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৯

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

২০
X