ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

অপরূপ সৌন্দর্যের জলফড়িং পিঙ্গল বুনো উকরি

অনিন্দ্যসুন্দর সৃষ্টি জলফড়িং পিঙ্গল বুনো উকরি। কালবেলা
অনিন্দ্যসুন্দর সৃষ্টি জলফড়িং পিঙ্গল বুনো উকরি। কালবেলা

সৃষ্টিকর্তার বৈচিত্র্যময় সৃষ্টির সমাহার পৃথিবীকে রঙিন ও প্রাণবন্ত করে রেখেছে। এসব সুন্দর সৃষ্টির মধ্যে অনিন্দ্যসুন্দর সৃষ্টি জলফড়িং পিঙ্গল বুনো উকরি। এটির অপরূপ সৌন্দর্যের কারণে মুগ্ধ করে সব বয়সী মানুষকে। ফড়িংটির ডানার নিখুঁত কারুকাজে চোখ আটকে যাবে যে কারোর। জলফড়িংয়ের মোহনীয় সৌন্দর্যে সুন্দর প্রকৃতি যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে।

এ দৃশ্য দেখা গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা এলাকার একটি জলাশয়ের পাড়ের ঝোপের গাছে পেঁচানো লতায়।

জানা গেছে, পিঙ্গল বুনো উকরির বৈজ্ঞানিক নাম নিউরোথেমিস ফুলভিয়া। এটি লিবেলুলিডি গোত্রের অন্তর্গত। এটির ইংরেজি নাম ফুলভাস ফরেস্ট স্কিমার। এটি এক ধরনের জলফড়িং বা গঙ্গাফড়িং প্রজাতির মাঝারি আকারের ফড়িং। এটি ফড়িংটিকে বাংলায় পিঙ্গল বুনো উকরি বা পানিকাটা নামে ডাকা হয়। চার ডানা বিশিষ্ট এই ফড়িং মরিচা লাল বা পিঙ্গল রঙের হয়। বাংলাদেশে লিবেলুলিডি গোত্রের ৪৫ প্রজাতির জলফড়িং রয়েছে, এরমধ্যে পিঙ্গল বুনো উকরি একটি প্রজাতি। এরা সাধারণত বনে বাদাড়ে ঘুরে বেড়ায়। দেশের সকল এলাকায় এদের দেখা মেলে। বিশ্বব্যাপী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের দেখা যায়।

পিঙ্গল বুনো উকরির পেছনের ডানা ২৭ থেকে ৩২ মিলিমিটার লম্বা হয়ে থাকে। এদের উদর ২১ থেকে ২৬ মিলিমিটার লম্বা হয়। চোখ গাঢ় লালচে রঙের। এ প্রজাতির স্ত্রী ও পুরুষ ফড়িংয়ের রঙ প্রায় একই রকম হলেও পুরুষ ফড়িংয়ের তুলনায় ডানা ও দেহের রঙ কিছুটা ফ্যাকাশে।

পিঙ্গল বুনো উকরি ফড়িং মূলত আর্দ্র বনাঞ্চল এলাকায় বসবাস করে। কেবল বর্ষা মৌসুমে এরা বসবাসের এলাকা (বনাঞ্চল) থেকে বাইরে চলে যায়। এরা সারাবছর ওড়াউড়ি করলেও সবচেয়ে বেশি উড়তে দেখা যায় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এরা বনবাদাড়ের আশপাশের জলপ্রবাহ, নদীতে, জলাভূমিতে প্রজননক্ষেত্র তৈরি করে ডিম পারে ও বংশবিস্তার করে। এরা খাবার হিসেবে উড়ে বেড়ানো ছোট পোকা, মশা, মাছি ও মশার লার্ভা খেয়ে জীবনধারণ করে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রকৃতিতে বিচরণ করে অসংখ্য ফড়িং, আমরা অনেকেই এদের নাম জানি না। ফড়িংকে ফড়িং বলেই ডাকে সবাই। তবে প্রতিটি ফড়িংয়ের আলাদা আলাদা নাম রয়েছে। বেশিরভাগই ইংরেজি নাম। ফড়িংয়ের বাংলা নাম নেই বললেই চলে।

তিনি আরও বলেন, গঙ্গাফড়িং বা জলফড়িং প্রজাতির ফড়িং এ পিঙ্গল বুনো উকরি। এরা দেখতে খুব সুন্দর। এদের সৌন্দর্যে যে কারো চোখ আটকে যায়। এদের ডানার অবিশ্বাস্য সুন্দর কারুকাজে চোখ ও মন জুড়িয়ে যায়। এদের বেশিরভাগ বন-জঙ্গলে ও ঝোপঝাড়ে উড়তে বা বসে থাকতে দেখা যায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, ফড়িং পরিবেশ, প্রকৃতি ও মানুষের বন্ধু। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা, বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ ও মশা এবং মশার লার্ভা খেয়ে মানুষের উপকার করে থাকে। ছোট এ প্রাণীটি কৃষকদের আবাদ করা ফসলের মধ্য থেকে ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকদেরও সহযোগিতা করে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিচরণরত সুঠাম দেহী ও সুন্দর ফড়িংগুলোর মধ্যে সৌন্দর্যে অন্যতম পিঙ্গল বুনো উকরি। এরা গঙ্গাফড়িং বা জলফড়িং প্রজাতির এক ধরনের ফড়িং। এ দেশে এদের সচরাচর দেখা যায়। এরা জলাশয় সংলগ্ন বনাঞ্চল এলাকায় বসবাস করে। এ সময়টায় এদের বেশি দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X