কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কেন বাড়ছে তেলের দাম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে সোমবার (২২ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বেশি হয়ে যাওয়ায় এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭.০৭ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের চেয়ে ৩৪ সেন্ট বেশি। একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দামও ৩৪ সেন্ট বেড়ে ৬৩.০২ ডলারে দাঁড়িয়েছে।

রাশিয়া সম্প্রতি পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনে হামলা চালিয়েছে। পাশাপাশি, রুশ যুদ্ধবিমান ন্যাটো সদস্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে, যা তেলের বাজারে প্রভাব ফেলেছে।

মধ্যপ্রাচ্যে চারটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে ওই অঞ্চলেও অস্থিরতা বেড়েছে, যা বিশ্ব তেলবাজারকে প্রভাবিত করছে।

তবে কিছু চিন্তাও রয়েছে। ইরাক বলেছে, তারা আরও বেশি তেল রপ্তানি করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও চীন অনেক তেল মজুত করে রেখেছে। এ কারণে তেলের দাম আবার কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, তেলের সরবরাহ বেশি থাকায় দাম বেশি দিন বাড়ার সম্ভাবনা কম। সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X