কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ান–ট্রাম্প বৈঠক কোথায়, কবে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে তিনি এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। খবর শাফাক নিউজের।

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর। এরদোয়ান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনে ভাষণ দেবেন এবং এরপর মার্কিন থিংক ট্যাংক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছাবেন।

এরদোয়ান জানান, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি।

তিনি আরও জানান, তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গেও বৈঠক করবেন। এরদোয়ান বলেন, তুরস্ক সিরিয়াকে একা ফেলে দেবে না। কাতারে আল-শারার ও তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের কথা উল্লেখ করে এরদোয়ান জানান, শিগগিরই তাদের আংকারায় স্বাগত জানানো হবে।

গাজা প্রসঙ্গে এরদোয়ান বলেন, জাতিসংঘ অধিবেশন চলাকালে বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। তিনি মনে করেন, এটি দুই-রাষ্ট্র সমাধানের পথে নতুন গতি আনবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X