বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাসওয়ার্ড হ্যাক করে গ্রাহকের ৭৭ লাখ টাকা আত্মসাৎ

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

গ্রাহকের স্বাক্ষরিত চেক জালিয়াতি এবং ব্যাংক কর্মকর্তাদের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে ৭৭ লাখ ৮২ হাজার টাকা আত্মসাতের দায়ে পূবালী ব্যাংকে সন্দ্বীপের শিবিরহাট শাখার বর্তমান চাকরিচ্যুত সিনিয়র মেসেঞ্জার কাম গার্ড আবুল কালাম আজাদের (৩১) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ অক্টোবর) দুদক চট্টগ্রাম ২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন। বিষয়টি দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুল আলম কালবেলাকে নিশ্চিত করেন। অভিযুক্ত আবুল কালাম আজাদ (৩১) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মুছাপুর ৯নং ওয়ার্ডের বেলাল মাস্টারের বাড়ির বাসিন্দা হাজী মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সন্দ্বীপের শিবিরহাট শাখায় অস্থায়ী কর্মচারী হিসেবে মেসেঞ্জার কাম গার্ড পদে যোগ দেন আবুল কালাম আজাদ। ২০১৫ সালে তার চাকরি স্থায়ী হয়। ২০১৯ সালে ওই পদে ‘সিনিয়র’ পদোন্নতি হয় তার। ২০২০ সালের ৮ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের ওই শাখার ১১ জন গ্রাহকের স্বাক্ষরিত চেক কৌশলে নিয়ে এবং আইটি বিষয়ে দক্ষ হওয়ার সুবাদে তাদের ১১টি ব্যাংক হিসাব থেকে ৭৭ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ করেন আবুল কালাম আজাদ। একই বছরের ২৭ জানুয়ারি পূবালী ব্যাংকের শিবিরহাট শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন সন্দ্বীপ থানায় বাদী হয়ে আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।

দুদকের তপশিলভুক্ত অপরাধ হওয়ায় সন্দ্বীপ থানা এজাহারটি ২৭ জানুয়ারি দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর পাঠিয়ে দেন। ২ মার্চ দুদক চট্টগ্রাম ২ সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক রতন কুমার দাশ এজাহারটি অনুসন্ধানের দায়িত্ব পান। পরে অনুসন্ধান করে আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন তিনি। ২০২৩ সালের ৪ অক্টোবর দুদক ঢাকা প্রধান কার্যালয় আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দিলে এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৯ অক্টোবর দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেককে মামলা রুজু কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৮ অক্টোবর আব্দুল মালেক বাদী হয়ে আবদুল কালাম আজাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X