কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

‘দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম ও শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক ওয়েবিনার। সৌজন্য ছবি
‘দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম ও শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক ওয়েবিনার। সৌজন্য ছবি

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম ও শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ ওয়েবিনার শনিবার (১৭ মে) রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ এশিয়ার জটিল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষিতে গণমাধ্যমের ভূমিকা কেবল একজন পর্যবেক্ষক হিসেবে নয়, বরং শান্তি ও পারস্পরিক বোঝাপড়া গঠনের ক্ষেত্রে একটি সক্রিয় মাধ্যম হিসেবে কীভাবে কাজ করতে পারে- তা নিয়ে এই আলোচনায় বিশদভাবে আলোকপাত করা হয়।

ওয়েবিনারটিতে সম্মানিত বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ড. খোরশেদ আলম, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রিয়াজ আহমদ, সম্পাদক, ঢাকা ট্রিবিউন ড. সৌমিক পাল, সহকারী অধ্যাপক, মিডিয়া, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ।

সেশনের সঞ্চালক ছিলেন মো. সামসুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আলোচনায় একাডেমিক, সাংবাদিক, শিক্ষার্থী ও শান্তিকামী বিভিন্ন শ্রেণির অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তারা দক্ষিণ এশিয়ার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গঠনমূলক সাংবাদিকতার ভূমিকা এবং শান্তির জন্য মিডিয়া কীভাবে সক্রিয় অবদান রাখতে পারে তা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ উপস্থাপন করেন।

ওয়েবিনারে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকতা ও গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা নিয়ে বিভিন্ন নতুন দৃষ্টিভঙ্গি ব্যাপারের সাংবাদিকতার শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১০

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১১

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১২

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৩

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৪

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৫

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৬

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৭

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৮

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৯

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

২০
X