শাহজাহানপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১২:৩৮ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইজারার নামে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে ৩ যুবলীগ কর্মী আটক

বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে তিন যুবলীগ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা
বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে তিন যুবলীগ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা

বগুড়া শাজাহানপুরের ফুলতলা এলাকায় কাঁচাবাজার থেকে খাজনার নামে চাঁদাবাজির সময় হাতেনাতে তিন যুবলীগ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।

আটকরা হলেন- উপজেলার ফুলতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে মোবারক আলী (১৮), কলোনি চক ফরিদ এলাকার মৃত ইসাহাক আলী শেখের ছেলে সামসাদ আলী (৩৮) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা গ্রামের আবু তাহেরের ছেলে সৈকত মাহামুদ (২১)।

আওয়ামী শাসনামল থেকেই তারা ফুলতলা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাজনার নামে অতিরিক্ত চাঁদা আদায় করতেন। সরকার পতনের পরও তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) নান্টু মিয়াসহ একদল কাঁচাবাজারে চাঁদাবাজি করছিলেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে কয়েকজনকে আটক করেন। এ সময় সন্ত্রাসী নান্টু মিয়াসহ বেশ কয়েকজন পালিয়ে যান।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ফুলতলা বাজার এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন। আটকরা থানা হেফাজতে আছে। আটকদের বিরুদ্ধে রেজাউল করিম ওরফে সালাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X