কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০১:৩৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় কমেছে ভোটার উপস্থিতি, অধিকাংশ কেন্দ্র ফাঁকা

২৫ নম্বর ওয়ার্ডের শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র। ছবি : সংগৃহীত
২৫ নম্বর ওয়ার্ডের শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্র। ছবি : সংগৃহীত

সকাল ৮টায় শুরু হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অনেকাংশে কমে গেছে। ফাঁকা হয়ে গেছে অধিকাংশ ভোটকেন্দ্র।

সরেজমিনে নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত গড়ে ১১ শতাংশ ভোট পড়েছে।

সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে মোট ভোটার ১ হাজার ৪৯৩। কিন্তু ভোট পড়েছে ১৩৫টি। এখনো তেমন কোনো ভোটার উপস্থিতি নেই।

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ শতাংশ ভোট পড়েছে। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পিটিআই মহিলা কেন্দ্রে ১১টা পর্যন্ত ৭ দশমিক ২ শতাংশ এবং পুরুষ কেন্দ্রে ৯ শতাংশ ভোট পড়ছে বলে দুই প্রিজাইডিং কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯ ভোটকেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৬১টি কেন্দ্রকে 'গুরুত্বপূর্ণ' (ঝুঁকিপূর্ণ) ও ১২৮টি কেন্দ্রকে 'সাধারণ' হিসেবে চিহ্নিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকা অনুযায়ী প্রায় ৫৬ শতাংশ কেন্দ্রই 'ঝুঁকিপূর্ণ'।

এ সিটি করপোরেশনের ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

মেয়র পদপ্রার্থী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন তালুকদার আবদুল খালেক (আওয়ামী লীগ, নৌকা প্রতীক), মো. আ. আউয়াল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), মো. শফিকুল ইসলাম মধু (জাতীয় পাটি, লাঙ্গল), এস এম শফিকুর রহমান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি) এবং এস এম সাব্বির হোসেন (জাকের পার্টি, গোলাপ ফুল)।

এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X