রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে আটকে আছে কাভার্ডভ্যান। ছবি : কালবেলা
দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে আটকে আছে কাভার্ডভ্যান। ছবি : কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে ওঠার সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। ফলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এ ঘটনায় গভীর রাত থেকে ঘাটের ৭নং ফেরিঘাটের পন্টুন বন্ধ রয়েছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারী। তবে নিয়ন্ত্রণ হারানো কার্ভাডভ্যান ট্রাক গাড়িটি উদ্ধারে কাজ করছে ঘাট কর্তৃপক্ষ।

নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চালক ফিরোজ কালবেলাকে বলেন, আমার সহকারী হেলপারের মাথায় আঘাত লেগেছে। আমার গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। গাড়িটি সামনে যাওয়ার পর আমি ব্রেক থেকে পা উঠিয়ে সামনে যাই। একটু পরই ব্রেক আর কাজ করেনি। ফলে গাড়িটি পন্টুনে আটকে গেছে।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি রাত দেড়টার দিকে ফেরি লোড হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। গাড়িটি যেন নদীতে পড়ে না যায় এবং কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সে জন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তবে কোনো নিখোঁজ নেই। আমাদের উদ্ধার কাজের দায়িত্ব কর্মকর্তারা ঘাটে এসে উপস্থিত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান আছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে আসছে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

১০

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

১১

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

১৩

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১৪

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১৫

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১৬

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৭

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৮

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

২০
X