আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা

ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন- উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকার শেখ জুনায়েদ, ‍ওসমান গণি ভুইয়া ও মজিবুর রহমান। তাদের মধ্যে শেখ জুনায়েদ ও ওসমান গণি ভুঁইয়াকে দুই লাখ করে চার লাখ টাকা এবং মজিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, ধরধার এলাকার একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বড় বড় ট্রাকে কুমিল্লার বিভিন্ন ব্রিকফিল্ডে বিক্রি করে। প্রতি রাতে ৪০/৫০টি ট্রাক ৭/৮ বার মাটি নিয়ে যায়। সন্ধ্যার পর থেকে ভোর রাত্র পর্যন্ত মাটি কাটা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিভিন্ন জায়গা থেকে প্রায়ই জমি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। বিশেষ করে উপজেলার ধরখার ইউনিয়নে বেশি মাটি কাটা হচ্ছিল। সন্ধ্যার পর জমি থেকে মাটি কেটে ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব সংবাদের পরিপ্রেক্ষিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভিন রুহি অভিযান পরিচালনা করেন। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার-উজানিসার ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটির কাটার সময় মাটি ভর্তি পাঁচটি ট্রাক চালকসহ আটক করে। পরে ট্রাকগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে আসা হয়েছে। ট্রাকচালকরা বেতনভুক্ত কর্মচারী হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X