মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে জসিম রানা। ছবি : কালবেলা
কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে জসিম রানা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) বরগুনার পাথরঘাটা এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও ভুক্তভোগী নারী সুরভী আক্তার মাদারীপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে। তারা রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়াটিয়া বাসায় পারিবারিক কলহ ও বাকবিতণ্ডার জেরে জসিম উদ্দিন ওরফে জসিম রানা তার স্ত্রী সুরভী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করেন। তদন্ত শেষে পুলিশ জসিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে আদালত তাকে এ রায় দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X