সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত

চাঁদপুরের হাইমচরের গরম বাজার এলাকায় কোস্টগার্ডের অভিযানে চিংড়ি রেনু জব্দ করা হয়। ছবি : কালবেলা
চাঁদপুরের হাইমচরের গরম বাজার এলাকায় কোস্টগার্ডের অভিযানে চিংড়ি রেনু জব্দ করা হয়। ছবি : কালবেলা

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ধরা ১২ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ রেনু পোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চরভৈরবী গরম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এক শ্রেণির অসাধু জেলে বছরের এ সময়ে মেঘনা নদীতে ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে বাগদা চিংড়ির রেনু পোনা ধরে মজুত করে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে জমা হলে তারা ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চালান করে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খুলনা ও সাতক্ষীরায় পাচারের উদ্দেশ্যে এসব রেনু পোনা ধরা হয়েছিল।

এদিকে চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে সোমবার রাত ১১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ড্রাম ভর্তি এসব চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। অভিযানে কোস্টগার্ডের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X