রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরা যুবদল নেতার

সাতক্ষীরায় গুম হওয়া যুবদল নেতাকে ফিরে পেতে সমাবেশ। ছবি : কালবেলা
সাতক্ষীরায় গুম হওয়া যুবদল নেতাকে ফিরে পেতে সমাবেশ। ছবি : কালবেলা

গুম হওয়া সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সেলিমকে ফিরে পেতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, গুমের শিকার আবু সেলিমের বাবা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা, জেলা যুবদলের নেতা আলিমুজ্জামান আলীম ও ফরিদ হোসেন, শ্রমিক নেতা রেজাউল ইসলাম রেজা, প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষক শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে শেখ হাসিনা সরকার ও তার প্রশাসন ২০১১ সালের ২৯ মে যুবদল নেতা আবু সেলিমকে ঢাকার মিরপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করে। দীর্ঘ ১৪ বছরেও তার কোনো হদিস মেলেনি। আবু সেলিমের মতো দেশব্যাপী বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করে পিতৃহারা করেছে। যুবদল নেতা সেলিমের জন্য পরিবারের লোকজন অপেক্ষায় রয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় আবু সেলিমের পরিবার মামলা দায়ের করেন। ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ হচ্ছে, তবুও তার কোনো সন্ধান মেলেনি।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরার আবুল সেলিম গুমের পেছনে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জড়িত আছে, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে আবু সেলিমকে খুঁজে পাওয়া সম্ভব হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি আবু সেলিমসহ গুম হাওয়া অন্যান্য নেতাকর্মীদেরও ফেরত চাই।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X