লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকার মেঘনা নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসিনা খাতুন রোহিঙ্গা নারী। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন ও স্বামীর নাম মোহাম্মদ তারেক।

স্থানীয়রা জানায়, বিবির হাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতেই তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত করা পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। তার মরদেহ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে শনিবার (৩১ মে) হাতিয়ার মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল ৭ জন। নিখোঁজদের মধ্যে নিহত হাসিনাও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১০

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১১

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১২

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৩

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৪

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৫

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৭

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৯

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

২০
X