পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল চুরির জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিহত রাসেল। ছবি : সংগৃহীত
নিহত রাসেল। ছবি : সংগৃহীত

পাবনার সদর উপজেলায় মোবাইল চুরির জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল (৩১) সদর উপজেলার জাফরাবাদ এলাকার নজিরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিহত রাসেলের মামাতো ভাই জাফরাবাদ এলাকার মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল চুরি হয়। সেই চুরির জন্য রাসেলকে দোষারোপ করে একই এলাকার তানজিল নামের এক যুবক রাসেলকে মোবাইল ফেরত দিতে বলে। এতে রাসেল তানজিলকে মারধর করে আহত করে। এরই জের ধরে তানজিলের স্বজন ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালিয়ে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন। তিনি জানান, তাদের এলাকায় পরিত্যক্ত একটি সেমাই কারখানার কলা কাটাকে কেন্দ্র করে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X