দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের মৃত্যুর শোকে মারা গেলেন বড় ভাই

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই আলম মিয়া (৫৫) মৃত্যুর খবর শুনে সেই শোকে বাড়িতে স্ট্রোক করে মারা গেছেন বড় ভাই দুলাল মিয়া (৬২)। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে।

তারা দু'জন মধুয়াকোনা গ্রামের মৃত আসরাফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোকছেদুল হক।

পরিবার ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আলম মিয়া। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে মারা যান তিনি। এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর শোকে তার আপন বড় ভাই দুলাল মিয়া সকাল সাড়ে ১০ টার দিকে স্ট্রোক করে মারা যান। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতদের ভাগিনা এরশাদ হোসেন জানান, সকালে বাড়ির উঠানে সবার সঙ্গেই চেয়ারে বসে ছিলেন তার মামা দুলাল মিয়া। হঠাৎ চেয়ার থেকে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ইউপি সদস্য মোকছেদুল হক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থেকে ভোর রাতে ছোট ভাই মারা যায়। সকালে সেই মৃত্যুর খবর শুনে বড় ভাইও স্ট্রোক করে মারা গেছেন। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১০

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১১

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১২

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৪

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৫

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৭

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৮

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৯

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

২০
X