শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:১১ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঝালমুড়ি বিক্রেতার এক মাসে বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা

পল্লী বিদ্যুতের মিটার। পুরোনো ছবি
পল্লী বিদ্যুতের মিটার। পুরোনো ছবি

গাজীপুরের শ্রীপুরে দুটি বাল্ব, দুটি ফ্যান আর একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসে বিল এসেছে প্রায় ১১ লাখ টাকা। বিদ্যুতের এমন ‘ভুতুড়ে বিল’ দেখে দিশাহারা হয়ে পড়েছেন তিনি।

ভুক্তভোগী ঝালমুড়ি বিক্রেতা মো. আব্দুল মান্নান উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, আমার স্ত্রী মর্জিনা বেগম তিনি প্রবাসে থাকে। স্ত্রীর নামে পল্লী বিদ্যুতের একটি মিটার রয়েছে। রোববার দুপুরের দিকে পল্লী বিদ্যুতের লোকজন জুলাই মাসের বিদ্যুৎ বিলের কাগজ বাড়িতে পৌঁছে দিয়ে যায়। সেখানে জুলাই মাসের বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। অথচ গত এপ্রিল মাসে বিদ্যুৎ বিল এসেছে ১৪০ টাকা, মে মাসে বিল এসেছে ১১৫ টাকা আর জুন মাস বিদ্যুৎ বিল এসেছে ১২৬ টাকা। সেটা জুলাই মাসে এসে দাঁড়িয়েছে প্রায় ১১ লাখ টাকা। এটা কেমন কথা।

তিনি বলেন, এখন শুরু হবে আমার পল্লী বিদ্যুৎ অফিসের স্যারদের পেছনে পেছনে ঘোরাঘুরি। আমরা গরিব মানুষ এটা মারাত্মক হয়রানি। এই পরিমাণ বিল শুনার পরপরই মাথাটা ঘুরে গেছে। এনিয়ে বেশ বিপাকে পড়েছি মনে হচ্ছে। আমার দাবি দ্রুত সময়ের মধ্যে এ ধরনের হয়রানি বন্ধ হোক। এটা খুবই চিন্তার বিষয়। সারাজীবনে এত টাকার বিদ্যুৎ ব্যবহার সম্ভব না।

এ বিষয়ে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম বলেন, একজন ঝালমুড়ি বিক্রেতার বাড়ির একটি মিটারে এতবেশি পরিমাণ বিল এটা বুঝাই যায় ভুল হয়েছে। বিষয়টি আমার নজরে এসেছে। এটা কোনো ভাবে ভুল হয়েছে। এটি ঠিক করে দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X