সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এপিসি থেকে ফেলে গুলি করে ইয়ামিন হত্যা : সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী। ছবি : কালবেলা
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী। ছবি : কালবেলা

সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে ফেলে গুলি করে হত্যা করা হয় মিরপুর এমআইএসটির শিক্ষার্থী আশ-হাবুল ইয়ামিনকে। এ ঘটনায় করা মামলায় পলাতক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (০৩ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলা করা হয়। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত সংস্থা- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার এক বিক্ষোভে অংশ নেন আশ-হাবুল ইয়ামিন। সে সময় পুলিশের একটি এপিসির ওপর থেকে তাকে টেনে ফেলে দেওয়া হয় এবং পরে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়।

নিহত আশ-হাবুল ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার গ্রামের বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

ইয়ামিন হত্যার ঘটনার এক বছর পর অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তার পরিবার ও সহপাঠীদের মাঝে। তবে তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X