বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
বগুড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাগনে তৌফিক ইসলাম।

স্বজনদের অভিযোগ, হত্যার পর অভিযুক্তরা মব তৈরি করে উল্টো শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। শাকিল সদর উপজেলার ছিলিমপুর এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে।

জানা যায়, শহরের তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শাকিলের সঙ্গে শামীম ও পলাশের বিরোধ চলছিল।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে আত্মীয় সুজনের মাধ্যমে শাকিলকে তেলিপুকুর গ্যাস পাম্পের পেছনের এলাকায় ডেকে নেওয়া হয়।

সেখানে পৌঁছালে পলাশ ও শামীম তাদের ৩০-৪০ জন সহযোগী নিয়ে শাকিলের ভাগনে তৌফিককে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে আহত করলে তিনি সেই অবস্থায়ই সেখান থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পলাশ ও শামীম সহযোগীদের নিয়ে মব তৈরি করে শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্র দিয়ে ধরিয়ে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল শাকিলের। পরিবারের অভিযোগ, শামীমসহ তার লোকজন পূর্বশত্রুতার জেরে শাকিলকে হত্যা করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্বজনরা জানান, শাকিলের সন্ধান না পেয়ে তারা রাতেই পুলিশের শরণাপন্ন হন, তবে পুলিশ বিষয়টি আমলে নেয়নি। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ‘এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত নিলয় ও রাতুলকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘নিহত শাকিলের বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ একাধিক মামলা চলমান আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X