বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ায় সাপের বিষসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ায় সাপের বিষসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ সদস্য গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তোর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) ও সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া, মন্ডলপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা সাপের বিষ নিজ হেফাজতে রেখে তা বিক্রির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঠনঠনিয়া, মন্ডলপাড়ায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে এস এম এ ফেরদৌস ও মো. রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টনের মধ্যে ৫টি কাঁচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানি ফ্রান্সের তৈরি লেখা আছে। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ হতে সংগ্রহ করে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

১০

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১১

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১২

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৩

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৪

আইনজীবী বারে হামলা

১৫

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৬

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৭

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৮

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X