কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের টহলগাড়িতে দুর্বৃত্তদের গুলি, এএসআইসহ আহত ৩

মহেশখালী থানা, কক্সবাজার। ছবি : কালবেলা
মহেশখালী থানা, কক্সবাজার। ছবি : কালবেলা

কক্সবাজারে মহেশখালীতে টহলের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এএসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্প ব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

আহতরা হলেন, মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল। তবে আহত অন্য পুলিশ সদস্যের নাম নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের বরাতে ওসি মঞ্জুরুল হক বলেন, রাতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ সংলগ্ন স্থানে কতিপয় সন্দেহভাজন লোকজনের সশস্ত্র অবস্থানের খবর পায় পুলিশ।

পরে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টা করে অপরাধীরা। ধাওয়া দিলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে কঠোর অবস্থান নিলে গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হন।

ওসি বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। তাদের আঘাত গুরুতর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে জানিয়ে মঞ্জুরুল হক বলেন, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে এলাকায় চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১০

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৪

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৬

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৭

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৮

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৯

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

২০
X