ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলল দুর্বৃত্তরা

রেলপথের ফিসপ্লেট ও নাটবল্টু খুলে রেলবিট আলাদা করে সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে লাল কাপড় বেঁধে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
রেলপথের ফিসপ্লেট ও নাটবল্টু খুলে রেলবিট আলাদা করে সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে লাল কাপড় বেঁধে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

ফেনীতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফিসপ্লেট ও নাটবল্টু খুলে রেলবিট আলাদা করে সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে লাল কাপড় বেঁধে দিয়েছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে মেরামত করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস।

শনিবার (৮ নভেম্বর) ফেনী রেলস্টেশনের অদূরে সদর উপজেলার দক্ষিণ সহদেবপুর এলাকার আপ লাইনের আউটার সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

ফেনীর ফাজিলপুর স্টেশন মাস্টার মীর মো. ইমাম উদ্দিন কালবেলাকে বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ৮৯ নম্বর পিলার অংশের নাট-বল্টু খুলে তা পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে রেলের লোকজন দেখতে পায়, রেললাইনের ওপর লাল পতাকা বাঁধা। পরে রেলওয়ের মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করে। রেলের ৮-৯ জন কর্মী টানা এক ঘণ্টার প্রচেষ্টায় পর পুনরায় রেললাইন সচল করা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ দিপক দেওয়ান কালবেলাকে বলেন, ধারণা করছি, এটি মাদকসেবীদের কাজ। তারা এর আগেও এমন কাজ করেছিল। তারা বল্টু খুলে নেওয়ায় রেলপথে বসানো স্লিপার খুলে যায়। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাইনটি দ্রুত মেরামত করে দিয়েছি। এতে রেল চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ ও চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১০

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১১

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১২

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৩

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৪

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৫

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৬

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৭

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৮

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৯

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

২০
X