সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক শাকিলের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

সাংবাদিক কেফায়েত শাকিল। ছবি : সংগৃহীত
সাংবাদিক কেফায়েত শাকিল। ছবি : সংগৃহীত

বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী কেফায়েত উল্লাহ চৌধুরীর (কেফায়েত শাকিল) বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেনীর সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কেফায়েত শাকিল নিজে থানায় গিয়ে এই ডায়েরির আবেদন করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন ডায়েরিটি তালিকাভুক্ত করে এসআই তালিম হোসেনকে তদন্তের নির্দেশ দেন।

ভুক্তভোগী সাংবাদিক কেফায়েত শাকিলের পৈতৃক বাড়ি সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে।

জিডিতে সাংবাদিক কেফায়েত শাকিল উল্লেখ করেছেন, সম্প্রতি তার এলাকার বাসিন্দা সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় নিন্দা জানিয়ে কেফায়েত শাকিল তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করলে ‘আইএস মেহেদী হাসান’ নামে এক ব্যক্তি সেই পোস্টের কমেন্টে কেফায়েত শাকিলের নাম মেনশন করে তার পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের হুমকি দেন। এ ছাড়া ‘আবরার আব্দুল্লাহ দ্বীনের সৈনিক’ নামের অন্য একটি ফেসবুক আইডি থেকে কেফায়েত শাকিল যুক্ত রয়েছেন এমন একাধিক সামাজিক সংগঠনের নাম উল্লেখ করে এসব সংগঠনকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই দুটি আইডি থেকে প্রায়ই তাকে হুমকি দিয়ে আসছে বলে কেফায়েত শাকিল অভিযোগে লিখেছেন।

এদিকে হুমকিদাতাদের ফেসবুক অ্যাকাউন্ট যাচাইয়ের পর আওয়ামী লীগের নেতাকর্মী বলে প্রাথমিক ধারণা করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়োজীদ আকন বলেন, সাংবাদিক কেফায়েত শাকিল স্থানীয় সামাজিক সংগঠন আল আমিন সোসাইটিসহ বেশ কিছু সামাজিক উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সরাসরি ভূমিকা রাখা সাংবাদিকদের অন্যতম একজন ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X