সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরুকে গর্ত করে মাটিতে চাপা দেওয়া হয়। ছবি : কালবেলা
অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরুকে গর্ত করে মাটিতে চাপা দেওয়া হয়। ছবি : কালবেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। হুটহাট মারা যাচ্ছে গরু। এতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস কাটতে গিয়ে এরই মধ্যে উপজেলার একটি গ্রামের ১১ জনের শরীরে এ রোগের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এ খবর আতঙ্ক ছড়িয়েছে উপজেলাজুড়ে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ৮০ পয়সার অ্যানথ্রাক্স ভ্যাক্সিনের দাম নেওয়া হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। অপরদিকে কমেছে মাংস বিক্রিও।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাশের পীরগাছা উপজেলায় দীর্ঘদিন ধরে অ্যানথ্রাক্স রোগের প্রকোপ ছিল। সম্প্রতি এ রোগ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে ঘাঘট ও তিস্তা নদীবেষ্টিত বামনডাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা এবং পৌরসভা এলাকায় ছড়িয়েছে। সর্বানন্দ, বামনডাঙ্গা, তারাপুর, বেলকা ও পৌরসভায় এরই মধ্যে ২২ হাজার টিকা দেওয়া হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে কিসামত এলাকা ঘুরে দেখা গেছে, যে বাড়িতে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর ১১ জনের উপসর্গ ধরা পড়েছে, তার আশপাশে গত শুক্রবার সন্ধ্যা এবং শনিবার সকালে দুটি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও কয়েকটি গরু-বাছুর। মরা গরু গভীর গর্ত করে পুঁতে ফেলেছেন তারা।

বাবলু মিয়া নামে একজন বলেন, শুক্রবার আমার একটি গরু অসুস্থ হয়। প্রাণিসম্পদ অফিসে ফোন দিলেও কেউ আসেননি। পরে সন্ধ্যায় গোয়ালে তুলি। শনিবার সকালে গরুটি মারা যায়।

১৪ দিনের বাছুর রেখে লাখ টাকার গাভি মারা যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আরেক কৃষক। তার পুত্রবধূ বলেন, শুক্রবার সকালে প্রথমে জ্বর আসে গাভীর। সন্ধ্যায় নাক ও পায়খানার রাস্তা দিয়ে শুরু হয় রক্ত পড়া। তারপর সব শেষ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে কালবেলাকে বলেন, এরই মধ্যে ২২ হাজার টিকা দেওয়া হয়েছে। চার হাজার ৪শ টিকা মজুত আছে। আরও ২ লাখ টিকার জন্য চাহিদা পাঠানো হয়েছে। সচেতনতার জন্য করা হচ্ছে উঠান বৈঠক ও মাইকিং।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর উপজেলার বেলকা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কিসামত সদর গ্রামে রোগাক্রান্ত একটি বকনা গরু জবাই করেন মাহাবুর রহমান নামের এক ব্যক্তি। সেই মাংস কাটায় অংশ নেন বিভিন্ন বয়সের ১১ ব্যক্তি। পরদিন তাদের জ্বর আসে। পরে সবার হাত ও আঙুলে দেখা দেয় ফোসকা। রংপুর ও গাইবান্ধায় নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে অ্যানথ্রাক্স হয়েছে বলে জানান চিকিৎসকরা।

বর্তমানে তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা হলেন- মোজাফফর হোসেন (৫০), অষ্টম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান (১৪), মোজাহার হোসেন (৬০), সফিকুল ইসলাম (৩৫) ও খতিব উদ্দিন (২৭)।

মোজাফফর হোসেন বলেন, ‘গরুটির জ্বর ছিল। গা শিউরে ওঠার পর দুই থেকে তিনটি দাপান দেয়। পরে জবাই করি। মাংস কেটেছি ১১ জন। সবাইকে অ্যানথ্রাক্স ধরেছে। আমি মাংস কাটার সময় চোখে ও হাতে রক্তের ছিটা পড়ায় এ অবস্থা হয়েছে। শরীরে জ্বর ও তীব্র ব্যথা করছে।’

অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আতিয়ার রহমান সোহাগ। তিনি বলেন, অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে বেলকার ৯ জন রোগী বহির্বিভাগে এসেছিলেন। তাদের ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে, অ্যানথ্রাক্সের খবরে উপজেলায় গরুর মাংসের চাহিদা কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X